সোনাবানু

সোনাবানু


সোনাবানু দ্যাখছেন দশ ফাইতে খালোই ভরা বাজার-
মাছ, কদু , আলু , পিঁয়াজ , কাঁচা মরিচ আর নুন
তারফরেও থেয়ে যাতো এক আনা,
অথচ এহন হাজার টাহা দিয়েও ভরেনা ব্যাগ
এহন আর বউ আর তার স্বামী একসাথে হাইস্যা খায়না
কতা কয়না
এহন হ্যালো থাহে সবকডার হাতে হাতে
এহন বউয়ে ঝাড়ি দ্যায় ছেলের মা রে তারই সামনে
সোনাবান দ্যাখছে
নৌকার চলাচল ভ্যান-রিকশ্যা-বাস খাইয়া দেছে ক্যামনে
ক্যামনে এই কাল কাইড়া নিচ্ছে জান সুহির মুলা ঝুলাইয়া
সোনাবান তা দ্যাখছেন কুঁজো হোয়ে একশ বছর বাঁচিয়া ।


বাড়ি গেলি আমি তাঁরে দেহি
খাঁটি বাঙাল , অনার্যের প্রতিনিধি
আমারে দেইহ্যা কয়,...কিডা , আমার খালু নিকি
আমি তাঁরে দেহি , একটি ঐতিহ্য দেহি
একটি কালজয়ী জীবন দেহি
একজন ভূয়োদর্শিনীকে দেহি
তাঁর চোখ বাঙলাদেশ , তাঁর দেহ বাঙালির
তাঁর ভাষা বাঙলা ।
#সোনাবানু
২৯ সেপ্টেম্বর, ২০১৬।

Comments

Popular posts from this blog

কবিতা ল্যাখে এই দ্যাশে রইচুদ্দিন