Posts

Showing posts with the label কবিতা

কবিতা ল্যাখে এই দ্যাশে রইচুদ্দিন

দ্যাশের পরিস্থিতি ভাল আছে, খালি ফেসবুকে ভাল নাই কারণ বড় বড় তেসারিয়া দাঁত বাইর কইরা এই দ্যাশে ল্যাখে রইচুদ্দিন কোন কোন কবিতা ফলে কবিতা ধর্ষিত হয়, ফলে বেহায়রার দল লাফায় গণিকারা খুশিতে কথা বলে রইচুদ্দিনের সাথে এই দ্যাশে রইচুদ্দিন কবিতার নামে বাল ল্যাখে। সেই বাল টেনে টেনে কিছু যৌনবিকারগ্রস্ত খুশিতে ষোলখান হয় আর মানুষে লজ্জায় মুখ লুকায়।

সোনাবানু

Image
সোনাবানু সোনাবানু দ্যাখছেন দশ ফাইতে খালোই ভরা বাজার- মাছ, কদু , আলু , পিঁয়াজ , কাঁচা মরিচ আর নুন তারফরেও থেয়ে যাতো এক আনা, অথচ এহন হাজার টাহা দিয়েও ভরেনা ব্যাগ এহন আর বউ আর তার স্বামী একসাথে হাইস্যা খায়না কতা কয়না এহন হ্যালো থাহে সবকডার হাতে হাতে এহন বউয়ে ঝাড়ি দ্যায় ছেলের মা রে তারই সামনে সোনাবান দ্যাখছে নৌকার চলাচল ভ্যান-রিকশ্যা-বাস খাইয়া দেছে ক্যামনে ক্যামনে এই কাল কাইড়া নিচ্ছে জান সুহির মুলা ঝুলাইয়া সোনাবান তা দ্যাখছেন কুঁজো হোয়ে একশ বছর বাঁচিয়া । বাড়ি গেলি আমি তাঁরে দেহি খাঁটি বাঙাল , অনার্যের প্রতিনিধি আমারে দেইহ্যা কয়,...কিডা , আমার খালু নিকি আমি তাঁরে দেহি , একটি ঐতিহ্য দেহি একটি কালজয়ী জীবন দেহি একজন ভূয়োদর্শিনীকে দেহি তাঁর চোখ বাঙলাদেশ , তাঁর দেহ বাঙালির তাঁর ভাষা বাঙলা । #সোনাবানু ২৯ সেপ্টেম্বর, ২০১৬।